ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলায় সরকার ডিসেম্বর মাসে টিসিবির পণ্য বিক্রি করবে । জেলায় ৫৪ হাজার ৫৭৬ টি পরিবার সুবিধা ভোগী পরিবার চিহ্নিত করে কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে ।
বরিশাল থেকে এই মাসের সুবিধাভোগীদের মধ্যে বিক্রির জন্য জেলা প্রশাসকের গোডাউনে পণ্য আসা শুরু হয়েছে । জেলায় ৪১ জন টিসিবির ডিলারের মাধ্যমে জেলার ৪ টি উপজেলার ৩২ টি ইউনিয়ন ও ২টি পৌরসভা এলাকায় এই পণ্য বিক্রি করা হবে ।
জেলা প্রশাসন এর মনিটরিং করছে। প্রতিটি পরিবারে মধ্যে ১০০ টাকা লিটার দরে ২লিটার করে সয়াবিন তেল, ৭০ টাকা কেজি দরে ২ কেজি করে মুশুরির ডাল ও ৭০ টাকা কেজি দরে ১ কেজি করে চিনি বিক্রি করা হবে । সরকার গত এপ্রিল মাস থেকে প্রতিমাসে টিসিবির পণ্য সুবিধাভোগী নির্বাচন করে তাদের মধ্যে বিক্রি করে আসছে।










