ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি কালেক্টরেট ১৭-২০ গ্রেড সরকারি কর্মচারির কল্যাণ সমিতির নির্বাচনে আব্দুর রব হাওলাদার পুণরায় সভাপতি ও মোঃ আসাদুজ্জামান সাধরণ সম্পাদকসহ ১৯ সদস্য বিশিষ্ট কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত কালেক্টরেট নেজারত শাখার কক্ষে ভোট গ্রহন করা হয়েছে। ১০৬ জন ভোটারের মধ্যে ১০২ জন ভোট প্রদান করেন। ঝালকাঠির এনডিসি অং সিং মারমা নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন।
সভাপতি পদে আব্দুর রব হাওলাদার, সহসভাপতি হাফিজুর রহমান ও আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান। সহসম্পাদক মোঃ রানা মৃধা ও আসলাম হোসেন, সাংগঠনিক খাইরুজ্জামান খান, কোষাধক্ষ্য এনায়েত হোসেন, দপ্তর সম্পাদক আফজাল মল্লিক, প্রচার সম্পাদক মোঃ আব্দুর রহিম খান, ক্রীড়া সম্পাদক আবুল বাসার, মহিলা বিষয়ক সম্পাদক মাকসুদা বেগম, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ ফজলুল হক ও ২জন নির্বাহী সদস্য নির্বাচিত হন।
১৯টি পদের মধ্যে বিনাপ্রতিদ্বন্ধিতায় ৮টি পদে ৮জন এবং বাকী সভাপতি-সম্পাদকসহ ১১টি পদে ২৩জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেছে।










