ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা আইনজীবি সমিতির মিলনায়তনে আজীবন সদস্য শিল্পমন্ত্রনালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জননেতা আলহাজ্ব আমির হোসেন আমুর পিতার মরহুম মোয়াজ্জেম হোসেনের মৃত্যুবার্ষিকী এবং আইনজীবি সমিতির এই সময়ের মধ্যে মৃত্যুবরনকারী সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
মরহুম মোয়াজ্জেম হোসেনের নামে ঝালকাঠি আইনজীবি সমিতির লাইব্রেরী প্রতিষ্ঠিত রয়েছে। আইনজীবি সমিতির সূত্রে এ পর্যন্ত ঝালকাঠি আইনজীবি সমিতির ৫৯জন সদস্য মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার বেলা ২টায় জেলা আইনজীবি সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান রসুলের সভাপতিত্বে এই অনুষ্ঠানে আইনজীবি সমিতির সদস্যরা উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং পরে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। জেলা সাধারণ সম্পাদক বনি আমিন বাকলাই অনুষ্ঠান সঞ্চালনা করেন।










