ঝালকাঠি প্রতিনিধিঃ-
ঝালকাঠির সুগন্ধা নদীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ‘সাগর নন্দিনী-২’ জাহাজ থেকে পানি ও ফোম মিশ্রিত প্রায় ৮০ হাজার পেট্রোল অপসারণ করা হয়েছে। এ প্রক্রিয়া চলমান রয়েছে। গত বৃহস্পতিবার রাতে কয়েক দফা বিস্ফোরনে ক্ষতিগ্রস্থ ওই জাহাজ থেকে এ তেল অপসরণ করা হয়।
তেল অপসরন ও ক্ষতিগ্রস্থ জাহাজ নিরাপদে সরিয়ে নেয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে জেলা প্রশাসন গঠিন ৮ সদস্যের একটি টিম এ কার্যক্রম চালাচ্ছেন। কমিটির প্রধান ঝালকাঠি জেলা প্রশাসকের নির্দেশে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুন শিবলী জানান, বিস্ফোরন ও আগুনে পুড়ে যাওয়ার পর সাগর নন্দিনী-২ জাহাজের পেছনের অংশে পানি প্রবেশ করায় জাহাজটি কিছুটা দেবে গেছে। কয়েক দফায় ড্রেজারের মাধ্যমে সেচ দিয়ে তা ভাসিয়ে রেখে জননিরাপত্তা বিবেচনা করে রাতে প্রায় ৭০-৮০ হাজার লিটার পানি ও ফোম ম্রিশিত তেল অপসরন করা হয়েছে।
যেহেতু পেট্রোল এ জন্য নিরাপত্তার জন্য রাতেই অপসরন কাজ করা হবে। তবে এখনও কি পরিমান তেল রয়েছে তা বলা যাচ্ছে না। এ প্রক্রিয়া চলমান রয়েয়েছে। পদ্মা অয়েল কতৃপক্ষের হিসেবে জাহাজটিতে এখনও ৩ লাখ ৮৬ হাজার ২৪৯ লিটার পেট্রোল ও ২৮ হাজার ৪৫৬ লিটার ডিজেল থাকার কথা রয়েছে। তবে আগুন নিয়ন্ত্রণে ফোম ব্যবহার ও বৃষ্টিতে খোলা থাকা তেলের চেম্বারে অবশিষ্ট তেলের সাথে পানি মিশ্রিত অবস্থায় রয়েছে।
এছাড়া ঘটনার পুরো রাত আগুন জ্বলার পর কতটুকু তেল রয়েছে তা এখনও জানা যায়নি। গত শনিবার ঝালকাঠি খেয়া ঘাটসংলগ্ন এলাকায় সুগন্ধা নদীতে দুর্ঘটনা কবলিত সাগর নন্দিনী-২ জাহাজে ৩ দফায় বিস্ফোরন ও আগুনে ৪ জন নিহত ও অন্তত ১৯ জন আহত হয়।










