ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে বাস্তবায়ন করা ১০তলা বিশিষ্ট ঝালকাঠি সরকারি কলেজের একাডেমিক ভবন নির্মাণের কাজ প্রায় শেষ পর্যায়।
১১ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ভবনটিতে লিফট রয়েছে এবং আধুনিক সাজ-সজ্জায় একাডেমিক ভবন তৈরি করা হয়েছে। এই ভবনটি এখন জেলার মধ্যে সর্বোচ্চ উচু ভবন। জেলায় সরকারি প্রতিষ্ঠানগুলির মধ্যে দ্বিতীয় পর্যায়ে রয়েছে গণপূর্ত বিভাগের ৮তলা বিশিষ্ট চীফ জুডিসিয়াল ম্যাজিট্রেট আদালত। এই ভবনের ১৪তলা বিশিষ্ট ভবনের জন্য ফাউন্ডেশন করা হয়েছে।
ঝালকাঠি জেলায় সরকারি বালক উচ্চ বিদ্যালয়, সরকারি হরচন্দ্র বালিকা বিদ্যালয় ও সরকারি মহিলা কলেজ এই তিনটি প্রতিষ্ঠানেও ১০ তলা বিশিষ্ট ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী কার্যালয় সূত্র থেকে জানা গেছে। এই সকল প্রতিষ্ঠানের এই ভবন নির্মাণের জায়গা ও কারিগরি দিক এবং অর্থনৈতিক কারণে অর্থ বরাদ্দের ক্ষেত্রে বিলম্বিত হচ্ছে। ঝালকাঠি ঠিকাদারী প্রতিষ্ঠান মুনমুন কনস্ট্রাকশন এর বাস্তবায়ন করছে।










