ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা সংবাদপত্র হকার সমিতির সভাপতি মোঃ সালাউদ্দিন হাওলাদার অলৌকিক ঘটনার সাক্ষি হয়ে রয়েছেন। মোঃ সালাউদ্দিন হাওলাদার জানান, বিকেল ৪টায় তিনি পত্রিকা বিলি করে বাসায় ফেরার পথে বিসিক শিল্প নগরীর কাছে মাটির পোলের নিকট তার মোটরসাইকেলের তেল না থাকায় বন্ধ হয়ে যায়।
এসময় মুসল্লীর বেশধারী একব্যক্তি মোটরসাইকেলে করে ঝালকাঠির দিকে আসার পথে মোটরসাইল অচল হয়েছে কিনা জানতে চাইলে তিনি জানান তেল না থাকায় মোটরসাইকেল চলছে না। এই ব্যক্তি তাকে তার মোটরসাইকেলের গিয়ার নিউট্রাল করে তাহার মোটরসাইকেলের পাশাপাশি আসতে বলেন।
তখন তেল ছাড়া সালাউদ্দিন হাওলাদারের মোটরসাইকেল ঐ ব্যক্তির মোটরসাইকেলের পাশাপাশি চলতে থাকে তখন তিনি বিস্মিত হয়ে জিজ্ঞাসা করেন এটা কিভাবে চলছে তখন ঐ ব্যক্তি জবাব দেন আপনি আপনার গন্তব্যে চলেন। ঝালকাঠি শহরের পেট্রোলপাম্প মোড়ে এসে তেলের দোকানের সামনে এসে সেই ব্যক্তিকে জানায় আমি তেলে দোকানে এসে গেছি তখন সেই ব্যক্তি হাসি দিয়ে চলে যায়।
এই ঘটনায় হকার সভাপতি সালাউদ্দিন তেল ছাড়া মোটরসাইকেল কিভাবে বা কোন আকর্ষণে ঐ মুসল্লীর মোটরসাইকেলের পাশাপাশি আসছিল এটাই তার কাছে চরম বিস্ময় হয়ে রয়েছে। এই বিষয়টি জানার পরে একজন মোটর মেকানিক্সের সাথে এবিষয়ে আলাপ করে জানতে চাইলে তিনি বলেন তেল ছাড়া কোন মোটরসাইকেল এইভাবে চলার কথা নয় এবং এই ধরণের ঘটনা সত্যিকার হয়ে থাকলে এটা সত্যিই অলৌকিক বা বিস্ময়কর।










