ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির শিল্পকলা একাডেমী চত্বরে শুরু হচ্ছে ৭দিন ব্যাপি বৃক্ষ মেলা। বুধবার সকাল ১০টায় ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রুহুল আমিনের সভাপতিত্বে বৃক্ষমেলার প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার, পৌর প্যানেল মেয়র তরুণ কুমার কর্মকার, উপপরিচালক যুব উন্নয়ন কে.এম নুর উদ্দিন ও জেলা তথ্য অফিসার আহসান কবির প্রস্তাবনা মূলক বক্তব্য রাখেন। সভায় জেলা বন কর্মকর্তা জিয়াউর রহমান মন্ত্রণালয়ের নির্দেশনা উপস্থাপন করেন।
আগামী ২৫ জুলাই থেকে ৭ দিনব্যাপি মেলায় বনজ, ফলজ ও ঔষধী এবং বিভিন্ন ফুল-ফলের চারা বিক্রি ও প্রদর্শন করা হবে। জননেতা আলহাজ¦ আমির হোসেন আমু এমপি এই মেলার উদ্বোধন করার সম্ভাবনা রয়েছে এবং মেলার উদ্বোধনী দিনে র্যালি ও সমাপনি দিনে অংশগ্রহকারী নার্সারী প্রতিষ্ঠানকে পুরুস্কার প্রদান।










