রাজাপুর প্রতিনিধিঃ
যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের উদ্যোগে ঝালকাঠি জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২১-২০২২ বছরে রাজাপুর উপজেলার তারাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে গ্রামীন খেলা শেষ হয়েছে। এই প্রতিযোগীতায় মাদরাসা সহ ৪টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহন করেছে।
শনিবার বিকালে পুরুষ্কার বিতরন অনুষ্ঠানে সাবেক সাতুরিয়া ইউপি চেয়ারম্যান মোঃ সিদ্দিকুর রহমান প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার নরেশ গাইন। এছাড়া অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।












