ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি শহরের কাঠপট্টি এলাকার দৃষ্টিহীন মনি হালদার তার স্ত্রী মুক্তা হালদারের সাথে নিয়ে পথে পথে ঘুরে সুপারি বিক্রি করে সংসার চালাত। এ দিয়ে যা আয় হত তা দিয়ে তিন ছেলে ও মেয়ের ভরন পোষন করত।
দৃষ্টিহীন হলেও নিপুন হাতে কাটতেন সুপারির কুচি। সম্প্রতি মনি হালদার ব্রেন স্টোক করে অসুস্থ হয়ে দুই দিন ধরে ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ডিবিসি নিউজে মনি হালদারের সংবাদ দেখে ও তার অসুস্থতার খবর পেয়ে ঝালকাঠি সদর হাসপাতালে ছুটে আসেন ছবির হোসেন নামের এক মানবিক মানুষ। তিনি অসুস্থ মনি হালদারের চিকিৎসার সব দায়িত্ব নেন। প্রথম পর্যায়ে চিকিৎসার জন্য ১০ হাজার টাকা মুক্তা হালদারের হাতে তুলে দেন।
এসময় মানবিক ছবির হোসেনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মনি হালদারের স্ত্রী মুক্তা হালদার।










