ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির বিকনা এলাকায় অবস্থিত বীরশ্রেষ্ট শহীদ ক্যাপ্টেন জাহাঙ্গীর মহিউদ্দিন স্টেডিয়াম দীর্ঘদিন ধরে মাদকসেবীদের বড় আখড়ায় পরিণত হয়েছে। এরা দুঃসাহসিকভাবে এই স্টেডিয়ামের উত্তর দক্ষিণ ও পূর্বদিকে দেয়াল ভেঙ্গে স্টেডিয়ামের ভিতরে প্রবেশের পথ বানিয়ে নিয়েছে।
প্রতিদিন সন্ধ্যার পর থেকে তাদের তৈরী করা পথ দিয়ে মাদকসেবীরা স্টেডিয়ামের ভিতরে প্রবেশ করে গাজা, ইয়াবা সেবন করে এবং মাঝেমাঝে তারা এখানে অসামাজিক কাজেও লিপ্ত হয়। স্টেডিয়ামের পশ্চিম দিকে প্যাভিলিয়ান ভবনের প্রবেশ পথ দিয়ে শুধুমাত্র স্টেডিয়ামের ভিতরে প্রবেশ করা যায়। কিন্তু এই মাদকসেবীরা আইনশৃঙ্খলা বাহিনীর গ্রেফতার এড়ানোর জন্য ৩ দিকের স্টেডিয়ামের দেয়াল ভেঙ্গে চলাচলের সহজ পথ করে নিয়েছে।
এই স্টেডিয়ামে একজন কেয়ার পরিবার নিয়ে বসবাস করলেও এলাকার চিহ্নিত মাদকসেবীদের ভয়ে রাতে আতংকে থাকে। ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থার তত্ত¡বধায়নে থাকা এই স্টেডিয়াম।
জেলার হাতেগোনা ২-৩টি শক্তিশালী কমিটির মধ্যে জেলা ক্রীড়া সংস্থা নির্বাহী কমিটি অন্যতম। এই কমিটিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসকসহ স্থানীয় ক্রীড়ামোদিদের নিয়ে কার্যনির্বাহী কমিটি রয়েছে। এই স্টেডিয়াম চত্ত¡রে মাদকসেবীদের অভয় অরণ্য বিষয়টি প্রশাসন স্তরে জানানো হলেও তারা মাদকসেবীদের বিকল্প পথ তৈরির কারণে কোন অভিযানেই মাদকসেবীদের আটক করা যায়নি। তবে স্থানীয় লোকজন ও জেলা ক্রীড়া সংস্থা মনে করে এদের উৎখাত করতে হলে আইনশৃঙ্খলা বাহিনীকেও কৌশল অবলম্বন করে সাড়াশি অভিযান করতে হবে।










