ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির বিসিক শিল্প নগরিতে আগামী ১ বছরের মধ্যে প্রাণ চাঞ্জল্য ফিরে আসবে আশা করছেন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের ঝালকাঠি বিসিক শিল্প নগরীর।
ঝালকাঠি জেলা শহরের শেষ প্রান্তে বরিশাল খুলনা আঞ্চলিক মহাসড়কের পাশে নদী ও খাল বেস্টিত শিল্প নগরীর জন্য একটি উপযোগী ঢাপর এলাকায় ১৬ কোটি ৭৮ লক্ষ টাকা ব্যায়ে ১১.৮ একর জায়গা বিসিক শিল্প নগরী স্থাপন করা হয়। ২০১৪ সাল থেকে ২০১৯ পর্যন্ত মাটি ভারাটসহ বিদ্যুৎ,অভ্যান্তরিন সড়ক নির্মাণ কাজ শেষ করে ৭৯ প্লট শিল্প উদ্যোগতাদের বরাদ্ধর জন্য উন্মুক্ত রাখা হয়। ইতোমধ্যে ৭৫টি প্লট বিক্রি হয়েছে এবং ৪টি প্লট অবরাদ্ধকৃত থাকলে তার অনুকুলে আবেদন রয়েছে। বর্তমানে ২টি প্রতিষ্ঠান অবকাঠামো নিমার্ণ করে বাণিজ্যিক কার্যক্রম শুরু করে দিয়েছে।
বিসিক শিল্প নগরীতে প্রথম উদ্যোগতা সারেং ফার্নিচার উৎপাদনে আসেন এবং ১ বছর পূর্বে রহিম পলিমার নামে একটি প্লাস্টিক কারখানা উৎপাদান ও বাজারজাত শুরু করেছে। ১১.৮ একরের মধ্যে ৭৯টি প্লটের জন্য ৮.২৬ একর জায়গা রয়েছে অবশিষ্ট বিসিক ভবন এবং সড়ক ও ড্রেন ব্যবস্থায় ব্যবহৃত হয়েছে। এখানে প্রতি শতাংশ জমির মূল্য ১ লক্ষ ৬৯ হাজার টাকা।
ঝালকাঠির বিসিক জেলা কার্যালয়ের উপ-ব্যবস্থাপক মোঃ শাফাউল করিম জানান আগামী বছরের মধ্যেই বরাদ্ধকৃত প্লটে অবকাঠামে নির্মাণ শেষে প্রতিষ্ঠান গুলোর উৎপাদনে বিসিক প্রাণ ফিরে পাবে এবং পদ্মা সেতুর উদ্বোধনের ফলে দক্ষিণাঞ্চলের এই জেলা গুলোতে নতুন নতুন শিল্প উদ্যোগতারা আসছেন।










