ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি প্রতাপ মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির পদে নির্বাচন স্থগিত হয়ে রয়েছে এবং নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বেই সভাপতি প্রার্থী নুরুজ্জামান সেলিম অপর সভাপতি প্রার্থী দাতা সদস্য নাসির উদ্দিন আহম্মেদকে দাতা সদস্যর তালিকা থেকে বাদ দেয়ার দাবী করে উপজেলা নির্বাহী অফিসার ও এই বিদ্যালয়ের বর্তমান এডহক ম্যানেজিং কমিটির সভাপতি রুম্পা সিকদারের কাছে লিখিত অভিযোগ দায়ের করার প্রেক্ষিতে এই উদ্যোগ স্থগিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান অভিযোগকারীসহ অন্যদের নিয়ে আলাপ আলোচনা করার জন্য সিদ্ধান্ত নেয়া হয়েছে এবং অচিরেই তাদের সাথে বৈঠক করে করণিয় বিষয় নির্ধারণ করা হবে।
মোঃ নুরুজ্জামান সেলিমের অভিযোগের বিষয় সরোজমিনে গেলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান জানান,মোঃ নাসির উদ্দিন আহম্মেদ প্রথাগত নিয়ম অনুযায়ী ব্যাংকে টাকা জমা দিয়ে রশিদ নিয়ে আসার পর বিদ্যালয়ে রশিদ জমা দেয়ার পর প্রধান শিক্ষক তাকে দাতা সদস্য হিসেবে ঘোষণা দেয়ার বিধান রয়েছে। নূন্যতম ২০ হাজার টাকা জমা দিয়ে দাতা সদস্য হতে হয় কিন্তু নাসির আহম্মেদ ইউনিয়ন চেয়ারম্যান থাকা কালিন নুরুজ্জামান সেলিমের পিতা মোক্তার হোসেন এই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন। অত্যান্ত বয়জ্যেষ্ট হওয়ার কারণে তার মতামত নিয়েই তার অনুপস্থিতিতেই তিনি বিদ্যালয়ের সার্বিক কাজ কর্ম করেন। এই বিদ্যলয়ের অবকাঠামোগত উন্নয়নের জন্য শিক্ষা প্রকৌশল থেকে ৪ লক্ষ ৭২ হাজার টাকার বরাদ্ধ দেয়া হয়। কিন্তু সম্প্রসারিত ভবনের এই টাকায় ছাদ না হওয়ায়ে নাসির উদ্দিন আহম্মেদ ৭ লক্ষ টাকা ব্যায় করে ছাদ নির্মাণ করেন এবং বিদ্যালয়ের পক্ষ থেকে শুধু ২ লক্ষ টাকা নাসির উদ্দিন আহম্মেদকে দেয়া হয় এবং ব্যায়ের অবশিষ্ট ৫লক্ষধিক টাকা নাসির উদ্দিন আহম্মেদের দান হিসেবে বিদ্যালয় গ্রহণ করবে। প্রধান শিক্ষক আরও জানান, নাসির উদ্দিন আহম্মেদ এর দানকে গ্রহণ করে বিদ্যালয় কতৃপক্ষ তাকে দাতা সদস্যহিসেবে অন্তর্ভূক্ত করার সিদ্ধান্ত নেয় এবং তার প্রেক্ষিতে তার নাম দাতা সদস্য হিসেবে বোর্ডে স্থান পায়।
গত ২৭ মার্চ ২০২২ তারিখ সভাপতি পদে নির্বাচন পন্ড হয়ে যায়। নির্বাচনের প্রিজাইডিং অফিসার নলছিটি এ্যাকাডেমিক সুপার ভাইজার বদরুল আমিন নির্বাচনের তফসিল বাতিল করেন। প্রধান শিক্ষক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে এই পরিস্থিতি পর্যালোচনা করে এহডহক কমিটি গঠনের মতামতের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভাপতি নির্বাচন করে এডহক কমিটি বিদ্যালয়ের পরিচালনা কমিটির দায়ীত্ব প্রাপ্ত হন।










