ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুলকে আনুষ্টানিক বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রবিবার বেলা ২টায় জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম এর সভাপতিত্বে সংবর্ধনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক কাওসার হোসেন,অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব রুহুল আমিন, ঝালকাঠির সিভিল সার্জন ডাঃ এইচ এম জহিরুল ইসলামসহ জেলার ৪টি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, বরিশাল র্যাব-৮ এর অতিরিক্ত পুলিশ সুপার আবু সালেহ মোঃ আনসার উদ্দিনসহ জেলার বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও সুশিল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ধারাবাহিকভাবে উপস্থিত সকলেই সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। ঝালকাঠি জেলায় দু বছর দায়ীত্ব পালন শেষে পুলিশ সুপারকে সমসাময়ীক সময়ের পরিবর্তনের ধারায় রাজশাহী রেঞ্জ এর ডিআইজি এর কার্যালয় বদলী করা হয়। মানবিক গুন সম্পন্ন ও জনবান্ধব পুলিশ কর্মকর্তা হিসেবে মোহাম্মদ আফরুজুল হক টুটুল সকলের মধ্যে পরিচিতি লাভ করেছিনে।










