ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিদায়ী জেলা প্রশাসক ফারাহ্্ গুল নিঝুমকে সংবর্ধনা প্রদান করেছে ঝালকাঠির অফিসার্স ক্লাব।
বুধবার বেলা সাড়ে ১২টায় অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে সভায় ঝালকাঠি অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কাওসার হোসেন, সিভিল সার্জন ডাঃ এইচ এম জহিরুল ইসলাম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার, উপজেলা নির্বাহী কর্মকর্তারাসহ জেলার বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান ও স্বায়িত্ব শাসিত প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন্ এবং উপস্থিত সদস্যরা জেলা প্রশাসকের ১ বছর ৯ মাসের কর্মকান্ডের তার সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের বিভিন্ন উল্লেখযোগ্য দিক তুলে ধরে বক্তব্য রাখেন। জেলা প্রশাসকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।










