ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী পরিষদের সভা এবং জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সহসভাপতি ও বিদায়ী পুলিশ সুপার ফাতিহা ইয়াসমীনকে বদলী জনিত কারণ বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
ঝালকাঠির জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোঃ জোহর আলীর সভাপতিত্বে এই অনুষ্ঠানে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল মামুন খান ধলু বক্তব্য রাখেন। বিদায় সংবর্ধনার পূর্বে জেলা ক্রীড়া সংস্তার এই সভায় বিভিন্ন খেলা ধুলার আয়োজনের বিষয় আলোচিত হয়েছে এবং ঝালকাঠি ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের বিষয় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনকে আহŸায়ক ও পুলিশ সুপার প্রতিনিধিকে যুগ্ম আহŸায়ক করে ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্যদের কমিটি ভুক্ত রেখে একটি পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও কয়েকটি খেলাধুলার বিল অনুমোদন করা হয়েছে। ক্রীড়া সংস্থার পক্ষ থেকে বিদায়ী পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে।










