ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্টের ফাইনালে ঝালকাঠির সাইনি এন্টারপ্রাইজ ও সদর উপজেলার গাবখান লায়ন্স ক্লাব ফাইনালে মুখোমুখি হচ্ছে।
শনিবার বিকেলে উত্তেজনাপূর্ণ রাজাপুর উপজেলার কে আর এস স্পোর্টি ক্লাব ও লায়ন্স ক্লাবের মধ্যের খেলায় গোল শুণ্য থাকায় ট্রাইবেকারে ৫-৪ গোলে লায়ন্স ক্লাব জয় পায়। শুক্রবার প্রথম সেমিফাইনালে সাইনি এন্টারপ্রাইজ ট্রাইবেকারে ৩-২ গোলের ব্যবধানে কাঠপট্টি শেখ রাসেল ক্লাবকে পরাজিত করে ফাইনালে উঠেছে।
এই টুর্নামেন্টে নকআউট পদ্ধতিতে ১৬টি দল অংশগ্রহণ করেছে। ঝালকাঠি বাংলাদেশ আওয়ামীলীগ উপদেষ্টা মন্ডলীর সদস্য জননেতা আলহাজ্জ আমির হোসেন আমু এই টুর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্ভোধন করেছিলেন। ফাইনাল খেলার তারিখ নির্ধারিত হয়নি।












