ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে পানিতে ডুবে আল আমিন (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে পৌর শহরের পালবাড়ি এলাকায় নদীতে স্বজনদের সাথে গোসল করতে নেমে ওই শিশু আল আমিন নিখোঁজ হয়। পরে ঘন্টাব্যাপি খোজাখুঁজি করে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
নিহত আল আমিন সদর উপজেলার সুগন্ধিয় এলাকার বাসিন্দা ও আ: রাজ্জাক হোসেনের ছেলে।
স্বজনরা জানায়, আল আমিন ঢাকায় তার মা বাবার সাথে বসবাস করতো।
ঈদ উৎসব পালন করতে পরিবারে সাথে পালবাড়ি নামক এলাকায় তার মামা বাড়িতে বেড়াতে আসে। আজ দুপুরে পালবাড়ি নদীতে ছোট ফুফা ও খালার সাথে গোসল করতে নামে। সাতাঁর না জানার কারনে পা পিছলে পানিতে ডুবে যায়। পরে আনেক খোজাখুজির পরে স্থানিয়রা উদ্ধার করে ঝালকাঠি সদও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।










