ঝালকাঠি প্রতিনিধি:
দীর্ঘদিন বন্ধ থাকার পরে নবীন-প্রবীণের সার্বিক ব্যবস্থাপনায় আবারো প্রাণ ফিরে পাচ্ছে ঝালকাঠির নলছিটি পাবলিক লাইব্রেরি। ঈদোত্তোর সম্মিলন ও বরেণ্য ব্যক্তির সংবর্ধনা উপোলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পাবলিক লাইব্রেরি কার্যক্রম সচল করতে নতুন করে এ উদ্যোগ নেয়া হয়েছে।
রবিবার সন্ধ্যায় পাবলিক লাইব্রেরিতে নলছিটির বিভিন্ন স্থরের গুণিজন ও নবীন-প্রবীণের অংশগ্রহনে অনুষ্ঠানটি এক মিলন মেলায় পরিনত হয়েছে। গুণিজনদের নানা স্মৃতিবিজড়িত বক্তৃতায় অনুষ্ঠান গড়ায় গভীর রাত পর্যন্ত। অনেক দিন পরে ইদকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্তে কর্মরত এলাকার সন্তানেরা একসঙ্গে মিলিত হয়ে একে অন্যকে জড়িয়ে ধরে আবেগাপ্লুত হয়ে পড়েন। অনুষ্ঠানে সকলের মতামতের ভিত্তিতে নলছিটি পাবলিক লাইব্রেরি আবার নতুন রূপে যাত্রা শুরুর সিদ্ধান্ত নেন।
অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার ক্যলাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এক সময়ে নলছিটি পাবলিক লাইব্রেরির কার্যক্রমের অন্যতম উদ্দোক্তা জাহাঙ্গীর হোসেনকে সংবর্ধনা দেওয়া হয়। তাঁর হাতে ফুল ও ক্রেস্ট তুলে দেন প্রতিষ্ঠালগ্ন থেকে পাবলিক লাইব্রেরির সাথে জড়িত ব্যক্তি। পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক শামছুল আলম খান বাহারের সভাপতিত্বে ঈদোত্তর সম্মিলনে অংশ নিয়ে স্মৃতিচারণ করেন সংবর্ধিত অতিরিক্ত সচিব মো. জাহাঙ্গীর হোসেন।
অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো. শামসুল আরেফিন খোকন, বীর মুক্তিযোদ্ধা কাউন্সিলর তাজুল ইসলাম দুলাল চৌধুরী, নলছিটি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক পরেশ চন্দ্র রায়, মোস্তাফিজুর রহমান, হৃদয়েশ^র দত্ত, নলছিটি প্রেস ক্লাবের সভাপতি এনায়েত করিম, অ্যাডভোকেট ফণি ভূষন দাস, অ্যাডভোকেট মিজানুর রহমান মোল্লা, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান খান ও প্রভাষক মল্লিক মনিরুজ্জামান।
পূহর্ণন্দু বিকাশ দাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে এনটিভির ষ্টাফ রিপোর্টার সাংবাদিক কে এম সবুজ, সাংবাদিক মিলন কান্তি দাস, অ্যাডভোকেট সুভাষ দত্ত, আব্দুস ছত্তার, নাজমুল হায়দার খান, কালা চাঁদ দাস, আলমগীর হোসেন, হুমাউনন কবির, এনামুল হক লিটন, এম এইচ প্রিন্স ও মো. আক্তারুজ্জামানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।










