ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২১-২২ অর্থ বছরে নলছিটি উপজেলার ষাটপাকিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে ভলিবল প্রতিযোগীতার সমাপতি অনুষ্ঠান ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নলছিটি উপজেলা চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, বিশেষ অতিথ ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মু. আনোয়ার আজিম ও ভৈরবপাশা ইউপি চেয়ারম্যান এ.কে.এম আব্দুল হক।
এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দিন আহম্মেদ। সভাপতিত্ব করেন জেলা ক্রীড়া অফিসার নরেশ গাইন। সমাপনি অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন ।












