ঝালকাঠি প্রতিনিধিঃ
সাগরে নিম্নচাপের প্রভাবে ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদী পানি বিপদসীমার ১৫ সেন্টিামটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানিতে এখনো তলিয়ে আছে বসতঘর ও ফসলের ক্ষেত। সকাল থেকে বৈরি আবহাওয়া বিরাজ করছে। থেমে থেমে হালকা ও মাঝারি ধরণের বৃষ্টি হচ্ছে।
গত তিন দিন ধরে টানা বৃষ্টিতে বিপাকে পড়েছে সব শ্রেণির মানুষ। জোয়ারের তীব্র ¯্রােতের কারণে দেখা দিয়েছে বিভিন্ন স্থানে নদী ভাঙন। গতরাতে নলছিটি উপজেলার বহরমপুর গ্রামে তিনটি দোকান নদীতে বিলিন হয়ে গেছে।
পানিবন্দি রয়েছে হাজারো মানুষ। শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি বেসরকারি অফিসের পানি ঢুকে পড়েছে। এতে ব্যহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম। জেলা শহরে সুগন্ধা তীরের নতুনচর ও কলাবাগান এলাকায় অনেক পরিবার পানিবন্দী হয়ে চরম দুর্ভোগে পড়েছেন। সবচে বেশি দুর্ভোগে বঙ্গপসাগর নিকটবর্তী কাঁঠালিয়া উপজেলার মানুষ।










