কাঠালিয়া প্রতিনিধিঃ
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভোট কেন্দ্র পরিদর্শন করলেন ঝালকাঠি জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম।
আজ ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোট কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তার সাথে ছিলেন পুলিশ সুপার মোঃ আফরুজুল হক টুটুল।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ নেছার উদ্দিন, কাঠালিয়া থানা অফিসার ইনচাজ মোঃ শহিদুল ইসলাম, শৌলজালিয়া ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপন, আওরাবুনিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মিঠু সিকদার, উপজেলা নির্বাচন অফিসার মোঃ রুবায়েত হোসেন প্রমূখ।










