ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে কৃষি বিভাগের এ-বছর কৃষি পর্যায়ে ডাল ও তেল জাতীয় ফসলের উৎপাদন আবাদ ও উৎপাদন বৃদ্ধি করেছে। এই কর্মসূচির আলোকে বর্তমানে জেলাজুড়ে সরিষা, ডাল জাতীয় ফসল ভুট্টা, সূর্যমুখী চাষ হচ্ছে। বিগত বছরের তুলনায় এই সকল চাষাবাদে আবাদ সম্প্রসারণ প্রায় দ্বিগুন হয়েছে।
ঝালকাঠি জেলার মধ্যে সদর উপজেলার গাবখান বøকের লাইনখ্যাত বিআইডবিøউটিএর প্রায় ১০০ একর জায়গা জুড়ে ১২মাস বহুমূখী চাষাবাদ হচ্ছে এবং এর ফলে এই জেলায় কৃষিক্ষেত্রে অনেক বৈচিত্র এসেছে। এখানে তুলার চাষ ও হচ্ছে। এই গাবখান বøকের মাঠ পর্যায়ে কৃষি বিভাগের কর্মরত রয়েছেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা তনিমা বিশ্বাস। পুরুষদের চেয়েও বেশি মাঠ পর্যায়ে গিয়ে কৃষকের নানাবিদ সমস্যা সমাধান করেন এবং পরামর্শ প্রদান করেন। তার এই এলাকার কৃষকদের সাথে একটি নিবীড় সম্পর্ক রয়েছে।
তার দীর্ঘদিনের কাজের ফলে তিনি এই বøকে মহিলাদের বিভিন্ন উঠান বৈঠকের মাধ্যমে কৃষিক্ষেত্রে জড়িত করে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। কৃষি জমির ব্যবহার বাড়িয়ে উৎপাদন বৃদ্ধি করে চলেছেন। ধান চাষ ও অন্যান্য চাষাবাদের ক্ষেত্রে গ্যাপ নিতিমালা অনুসরণ করে চাষাবাদ করে কৃষকদের আধুনিক চাষাবাদ অনুসরনে ক্ষেত্রে ভ‚মিকা পালন করছেন এবং উদ্যোক্তা সৃষ্টিতে সহায়ক ভ‚মিকা পালন করছেন। কৃষকদের উৎপাদিত ফলন বাজারজাতকরণের ক্ষেত্রে গাবখান বøকে কৃষি বিপনন কেন্দ্রে কৃষদের উৎপাদিত পন্য নিয়ে বিক্রী করার উদ্ভদ্ব করেছেন।
কৃষিক্ষেত্রে বিভিন্ন ফসলের নুতন জাত ও প্রযুক্তি এই বøকে এনে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি কৃষিতে বৈচিত্র আনার চেষ্টা করছেন। গাবখান বøকের এই অঞ্চলের চিরাচরিত পুরানো পদ্ধতির চাষাবাদ থেকে এলাকার যুবক শ্রেণির কৃষকদের যান্ত্রিকীকরণের ক্ষেত্রে পাওয়ার টিলার, থ্রেসার মেশিনসহ আধুনিক কৃষি যন্ত্রপাতি কৃষকদেরকে পরামর্শ প্রদান করে ৫০% ভর্তুকি মূল্যে যন্ত্র কিনে চাষাবাদে মাঠে নামিয়েছেন।
এই এলাকার পুরষ্কারপ্রাপ্ত কৃষক কামরুল ইসলাম জানান, তার এলাকার এই উপ-সহকারী কৃষি কর্মকর্তা তনিকা বিশ্বাস কৃষকদের সাথে থেকে এই এলাকার কৃষি উৎপাদন বৃদ্ধিসহ নানামূখী ভ‚মিকা পালন করছেন।










