ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি সদর উপজেলার ৪নং কেওড়া ইউনিয়ন পরিষদের দফাদার মোঃ শাজাহান তালুকদার ও চৌকিদার মোঃ মকবুল হোসেনকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার সকালে সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঈন তালুকদারের অফিস কক্ষে অনুষ্ঠিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রদান অতিথি ছিলেন সরদ উপজেলা নিবার্হী অফিসার সাবেকুন নাহান।
সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঈন তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী,কেওড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আবু সাঈদ খান, কেওড়া ইউনিয়নের সাবেক সচিব মোঃ বশির আহম্মেদ চুন্নু, ইউপি সদস্য মোঃ শাহ আলম মীর বহর ও মোঃ উজ্জল খানসহ দফাদার,চৌকিদার উপস্থিত ছিলেন।
ইউনিয়ন পরিষদের আইনশৃঙ্ঘনা রক্ষায় দীর্ঘদিন সুনামের সঙ্গে কাজ করছেন তারা। তাই তাদের জন্য বিদায়ী সংবর্ধনার আয়োজন করেন।










