ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির স্বেচ্ছাসেবা সংগঠন আমাদের ইশকুল এর আয়োজনে সাধারণ জ্ঞান ও গণিত কুইজ প্রতিযোগীতা এবং রাবেয়া ফাউন্ডেশনের অর্থায়নে ১২জন শিক্ষার্থীকে ১ বছর মেয়াদি বৃত্তি প্রদান করা হয়েছে।
গত ১১ আগস্ট থেকে ঝালকাঠি ও রাজাপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আঠারোতম আন্তঃ স্কুল সাধারণ জ্ঞান ও গণিত কুইজ প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে। এবারের শ্লোগন ছিলো প্রযুক্তির অপব্যবহার, জীবনকে করে অন্ধকার।
এই কুইজ প্রতিযোগীতায় আর্থিক সহায়তা করেছে ক্ষীরোদ চন্দ্র রায় মেমোরিয়াল ফান্ড। কুইজ প্রতিযোগিতায় ৬শত ৩০জন অংশগ্রহনকারীদের মধ্য থেকে মেধাভিত্তিক ৩০জনকে সনদপত্র ও নগদ অর্থ এবং বই প্রদান করা হয়েছে।
ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ও রাজাপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে মেধাবি ও গরীব ৪টি শ্রেণির ১২শিক্ষার্থীকে বাছাই করে শ্রেণিভিত্তিক ১২ হাজার, ১০ হাজার,৮ হাজার, ও ৬ হাজার টাকা করে রাবেয়া ফউন্ডেশনের অর্থায়নে বৃত্তি প্রদান করা হয়েছে। ২০০৭ সাল থেকে এই সংগঠনটি শিক্ষাক্ষেত্রে এই ধরণে উন্নয়নমূখী কার্যক্রম পরিচালনা করে আসছে।
শনিবার সকাল ১১টায় সদর উপজেলার শ্রীমন্তকাঠী বি.এস মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে পুরুস্কার বিতরণ ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি মহিলা কলেজের সহকারী অধ্যাপক ড. শামীম আহসান, বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মানিক রায়।
সভাপতিত্ব করেন একই এলকার প্রবীণ শিক্ষক ও সংগঠণের উপদেষ্টা হরেন্দ্রনাথ বিশ^াস। অন্যদের মধ্যে শিক্ষক মানিক চাঁদ চক্রবর্তী সঞ্জিব কুমার তালুকদার সুদেব কান্তি রায় বক্তব্য রাখেন। সংগঠনের পক্ষে নির্বাহী পরিচালক নিয়াজুল ইসলাম খান স্বাগত বক্তব্য রাখেন।










