ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি শহরের পালবাড়ি এলাকার ৯ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ তুহিন হাওলাদার (৩০) গ্রেফতার হয়েছে। ঝালকাঠি সদর থানা পুলিশ গ্রেফতারী পরোয়ানামূলে তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে।
ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালত গত ২৭ আগস্ট দন্ডবিধির দুটি ধারায় (৭+২) ৯বছরের সশ্রম কারাদন্ড ও দুটি ধারায় ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের কারদন্ড প্রদান করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক মামলার অভিযোগ ছিল। ২০২১ সালে তার বিরুদ্ধে ঝালকাঠি থানায় মাদক মামলা দায়ের হয়েছিল।
জেলা ও দায়রা জজ এই মামলার প্রায় প্রদান কালে আসামী পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করা হয়েছিল। তুহিন হাওলাদার পালবারী এলাকার আদম আলী হাওলাদেরর পুত্র।










