ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা পর্যায়ে ৫১তম স্কুল মাদ্রাসা কারিগরি শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা শুরু হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৯টায় ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লতিফা জান্নাতি আনুষ্ঠানিকভাবে ২দিন ব্যাপি এই ক্রীড়াপ্রতিযোতার উদ্ভোধন করেছেন।
উদ্ভোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মঈনুল হক, পৌর প্যানেল মেয়র তরুন কর্মকার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল মামুন খান ধলু ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান হোসেন খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
জেলা শিক্ষা অফিসার মোঃ সিদ্দিকুর রহমান খান উদ্ভোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। জাতীয় সংঙ্গীতের সাথে দলীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে উদ্ভোধনের আনুষ্ঠানিকতা পালন করা হয়। উদ্ভোধনে দিনে প্রথম ম্যাচে নলছিটি উপজেলা চ্যাম্পিয়ন দল রাজাপুর উপজেলা চ্যাম্পিয়ন দলকে পরাজিত করেছে। এই প্রতিযোগীতায় ব্যাডমিন্টন, ভলিবল, টেবিল টেনিস ও এ্যাথেলেটিক্স প্রতিযোগীতা রয়েছে।










