ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতাধিন কর্মকর্তা কর্মচারীরা ৫ দফা দাবী আদায়ের লক্ষে কর্মবিরতি পালন করছে। পরিষদ কর্মকর্তা কর্মচারী কল্যাণ পরিষদ এই কর্মসূচি অনুযায়ী কর্মকর্তারা অফিসে এসে কাজ না করে অফিসে সামনে বসে কর্মবিরতি পালন করছে।
তাদের ৫ দফা দাবীর মধ্যে রয়েছে ক) দূর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগ বিধি বাস্তবায়ন। খ) ত্রাণ ও পূর্নবাসন কর্মকর্তা ডিআরও পদ আপগ্রেডেশন করা। গ) উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) পদ আপগ্রেডেশন করা।
ঘ) সচিবলায়ের ন্যায় দূর্যোগ ব্যস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদের নাম পরিবর্ত ও আপগ্রেডেশন করা। ঙ) দুর্যোগ ব্যবস্থপনা অধিদপ্তরের সকল শূণ্যপদ পদোন্মতি নিয়োগের মাধ্যমে পুরণ করা।










