ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে ৩৩-তম আন্তর্জাতিক প্রবীন দিবস র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে পালন করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০টায় জেলা সমাজসেবা কার্যালয়ে আলোচনা সভায় ঝালকাঠি অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মামুন শিবলি প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান।
সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক শাহপার পারভীন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন প্রতিনিধি ডাঃ তাওরীদ আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা সত্যবান সেন গুপ্ত। এরপরে সমাজসেবা কার্যালয় থেকে র্যালি বের হয়ে শহরের কিছু অংশ ঘুরে একই স্থানে এসে শেষ হয়।