ঝালকাঠি প্রতিনিধঃ
ঝালকাঠি জেলায় সুগন্ধা বিষখালী ও গাবখান নদীতে ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে জেলারা মাছ ধরতে নদীতে নেমেছে। কিন্তু তারা যে পরিমাণ মাছ পাওয়ার প্রত্যাশা করেছিলো তা হোচট খেয়েছে। নদীতে মাছ পাওয়া যাচ্ছে না বলে জেলেরা দাবী করেছে। কোনো কোনো জেলে দাবী করেছে, এই সময়ের মধ্যে মাছ ডিম ছেড়ে সমুদ্রে চলে গেছে।
মৎসবিভাগের ২২ দিনের এই অভিযানে জেলা-উপজেলা পর্যায় ১৩৩ টি মোবাইল কোর্টের আওতায় ৩০১টি অভিযান পরিচালিত হয়েছে। ২০জন জেলেকে আইন লঙ্গন করে মাছ ধরার দায়ে কারাদন্ড প্রদান করা হয়েছে। জেলায় ২৯টি মামলা করা হয়েছে এবং ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
৬ লাখ ৮২ হাজার ৭ শত মিটার জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে যার মূল্য ১ কোটি ৪১ লাখ ২৫ হাজার টাকা। অভিযান কালে ৩০৪ কেজি ইলিশ মাছ জব্দ করে ইতিমখানাগুলিতে বিলিয়ে দেয়া হয়েছে এবং এই সময় আটক হওয়া উপজেলা পর্যায়ে জেলেদের নৌকাগুলো নিলাম করে ৩৬ হাজার টাকা নিলামকৃত আয় হয়েছে। ঝালকাঠিতে জেলা পর্যায়ে ২৭টি নৌকা ও ২টি ট্রলার জব্দ করা হয়েছে এবং বিধি মালা অনুযায়ী এগুলোকে নিলাম করার প্রক্রিয়াধীন রয়েছে।










