ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলায় বিগত ১ মাসে ৪৭টি মোবাইল কোর্টের আওতায় ৫৭টি মামলা দায়ের হয়েছে। ৯৭জনকে দন্ডিত করে ২ লাখ ২৬ হাজার ৫শত টাকা জরিমানা আদায় করা হয়েছে।
এই মাসে ১০জনকে খন্ডকালীন কারাদন্ড প্রদান করা হয়েছে। পূর্বের মাসে ৪৩টি মোবাইল কোর্টের আওতায় ১০৩টি মামলা দায়ের হয়েছিলো এবং ১০৩জনকে দন্ডিত করে ২ লাখ ৫০ হাজার ৩শত ৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছিল ও ১১জনকে দন্ডিত করা হয়েছিলো। অবৈধ বালুমহল, নৌযান, মৎস্য আইন, বাজার নিয়ন্ত্রণে ও অতিরিক্ত মূল্য আদায় বিষয়ে অভিযান চালানো হয়েছে।










