ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির জেলা ও দায়রা জজ আদালত ১৩টি মাদক মামলার আসামী মোঃ নুরুজ্জামান শাকিল খানকে(৪৪) যাবজ্জীবন কারাদন্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ বছরের কারাদন্ড প্রদান করেছে এবং অপর ৭জন আসামীকে খালাস প্রদান করা হয়েছে। মঙ্গলবার এই আদালতের বিচারক মোঃ শহিদুল্লাহ আসামীদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত নুরুজ্জামান শাকিল খান ঝালকাঠি শহরের পশ্চিম ঝালকাঠি এলাকার সিরাজুল ইসলাম বেপারীর পুত্র।
২০১৭ সালের ২ ডিসেম্বর রাত ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে মোঃ নুরুজ্জামান শাকিলে বসত ঘর থেকে ৭০৪ বোতল ফেনসিডিল ডিবি পুলিশের অভিযানে উদ্দার হয়। এ ব্যাপারের ডিবি পুলিশের এসআই মোঃ শাহিন হোসেন বাদি হয়ে ৪জনকে আসামী আসামী করে ঝালকাঠি থানায় মামলা দায়ের করে।
ডিবি পুলিশের এই মামলার তদন্তকারী মোঃ জাকির হোসেন ২০১৮ সালের ৩ জানুয়ারি ৮জনকে আসামী করে আদালতে অভিযোগপত্র দায়ের করেন। আদালত ৬জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছে।সরকার পক্ষে পিপি আব্দুল মান্নান রসুল ও আসামীর পক্ষে আইনজীবি মানিক আচার্য্য মামলা পরিচালনা করেন।










