ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পারিবারিক সংঘাত জনিত প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত ঘটনায় ৫জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছেন। এই আদালতের বিচারক মোঃ পারভেজ শাহরিয়ার রবিবার আসামীদের উপস্থিতিতে ১১ বছর পর মামলার রায় নান্না হাওলাদারকে(৪৯) ৫ বছরের সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের দন্ডপ্রদান করেছেন।
তার ভাই, সুলতান ও সাগর হাওলাদারকে ২ বছর করে সশ্রম কারাদন্ড ও ৩ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের সাজা প্রদান করেছেন। এই মামলায় বাহারুল হাওলাদার ও খোকন হাওলাদারকে ৬ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করলেও আবেদনের প্রেক্ষিতে তাদের এই ২জনকে জামিন প্রদান করেছেন। ২০১১ সালের ১৪ ডিসেম্বর ঝালকাঠি সদর উপজেলার গাবখান ধানসিড়ি ইউনিয়নের রূপসিয়া গ্রামে জমিজমা নিয়ে পারিবারিক বিরোধের সূত্রধরে বেলা দেড়টায় মোঃ মিরাজ হাওলাাদারের পরিবারে উপর আসামী পক্ষরা হামলা করে ৩জনকে আহত করে।
এই ঘটনায় মোঃ মিরাজ হাওলাদার বাদী হয়ে ঝালকাঠি থানায় মামলা দায়ের করে। ঝালকাঠি থানা পুলিশের পরিদর্শক মোঃ শাহবুদ্দিন ২০১২ সালের ৩১ জানুয়ারি আসামী পক্ষের ৮জনকে অভিযুক্ত করে আদালতে চার্জসীট দাখিন করেন। আদালত রাষ্ট্রপক্ষে ১০জন ও আসামী পক্ষের ৪জনের সাপাই স্বাক্ষ্য গ্রহণ করেছেন। এরা একই গ্রামের প্রতিবেশি পরিবার।










