ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলায় ১১ বছর পরে জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের নির্বাচন ভোট গ্রহণ শনিবার সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়েছে। ঝালকাঠি পৌর আদর্শ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় নির্বাচনের ভেন্যু করা হয়েছে। এই নির্বাচনে ৭টি পদে ৭জন একক প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হতে যাচ্ছে এবং ১৮টি পদে নির্বাচনে ৪১জন প্রাথী প্রতিদ্বন্ধিতা করছেন।
পোস্টারে ছেয়ে গেছে সারা শহর এবং সকাল ৮টা থেকেই ভোট গ্রহণ কেন্দ্র ঝালকাঠি পৌর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের চারপাশে সড়ক জুড়ে বিভিন্ন প্রার্থীর পক্ষে তাদের সমর্থনরা প্রতীক নিয়ে ভোটারদের মনযোগ আকর্ষনের জন্য কখনো নেচে কখনো ¯েøাগান দিয়ে আকৃষ্ট করার চেষ্টা করছে। নির্বাচনকে কেন্দ্র করে ঝালকাঠি প্রেসক্লাব চত্বর থেকে কামাড়পট্টি মোড় পর্যন্ত রিক্সা শ্রমিকদের প্রচার প্রচারনায় মুখর ছিলো।
নির্বাচনে ভোট গ্রহণ শান্তিপূর্ণ ও নিরাপক্ষ ভাবে অনুষ্ঠিত হয়েছে। দুপুর ২টা পর্যন্ত নির্বাচনকে কেন্দ্র করে কোথাও কোন অপ্রীতকর ঘটনা ঘটে নাই। জেলায় ৭৫৮জন ভোটার রয়েছে। প্রার্থীদের মধ্যে সভাপতি সম্পাদকসহ বিভিন্ন পদে আওয়ামীলীগ বিএনপি সমর্থিত প্রার্থীরা রয়েছেন।
বীর মুক্তিযোদ্ধা এড. আনোয়ার হোসেন আনু নির্বাচন পরিচালকের দায়িত্ব পালন করছে এবং তাকে সহযোগীতা করছে প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান ও স্থানীয় নেতা ইদ্রিস মল্লিক।










