ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলায় বিগত ১মাসে (নভেম্বর) ৩০টি মোবাইল কোর্ট পরিচালতি হয়েছে। এই মোবাইল কোর্টের আওতায় ৪০টি মামলা দায়ের হয়েছে।
৩৯জনকে দন্ডিত করে ৩লাখ ১০হাজার ৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং ৫জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়েছে। পূর্বের মাসে জেলায় মোবাইল কোর্টের সংখ্যা ১২২টি, মামলার সংখ্যা ১৩৬টি, ৭৪জনকে দন্ডিত করে ১ লাখ ৪৪হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছিল এবং ২২জনকে কারাদন্ড প্রদান করা হয়েছিল।
এই মাসের কারাদন্ড প্রাপ্তরা সকলেই সরকারের নিয়ম লঙ্ঘন করে নদীতে ইলিশ মাছ আহরণ করতে গিয়ে মোবাইল কোর্টে গ্রেফতার হয়েছে।










