ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১২টায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লতিফা জান্নাতির সভাপতিত্বে আলোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার সদর এসপি সার্কেল মহিতুল ইসলাম বিশেষ অতিথি ছিলেন। ঝালকাঠি বাস মালিক সমিতি, শ্রমিক সংঘঠনের প্রতিনিধি, বিআরটিএর সহকারি পরিচালকসহ কমিটিভ‚ক্ত সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় ঝালকাঠি জেলার মহাসড়কগুলিতে অবৈধ যানবাহন নছিমন, করিমন, টমটম, বটবটি, ট্রাক্টর বা অযান্ত্রিক যানবাহন চলতে দেয়া যাবে না। ফিটনেসবিহীন, রেজিষ্ট্রেশনবিহীন যানবাহন চলাচল করা যাবে না এবং আইন লঙ্গন করলে এদের বিরুদ্ধে মোবাইল কোর্ট প্রয়োজনীয় ব্যবস্থা নিবে। ঝালকাঠি, বরিশাল ও ভান্ডারিয়া রুটে মোবাইল কোর্ট থাকার পাশাপাশি সড়কের দুইপাশে আগাছা ও ডালপালা কেটে ফেলে পরিষ্কার রাখতে হবে।










