ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে স্কুল শিক্ষিকার পেটে ছুরিকাঘাত করে গুরুতর জখম করা হয়েছে। আহত রুনা খানম (৩৪) ঝালকাঠি শহরের শাহী মডেল প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিকা পদে কর্মরত।
এঘটনায় ওই শিক্ষাকার সাবেক স্বামী মো. আতিকুর রহমনকে (৩৮) আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১০ টার দিকে শহরের সাধনার মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যাক্ষদর্শীরা জানান, সকাল ১০ টার কিছু আগে রোনাল্ডস রোডের বাসা থেকে শীতলা খোলা শাহী মডেল প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার পথে সাধনার মোড়ে শিক্ষিকার পথ রোধ করে পেটে ও বুকে ছুড়িকাঘাত আতিকুর রহমান। রক্তাক্ত যখম হয়ে শিক্ষিকা রুনা মাটিতে লুটিয়ে পরে। স্থানীয় রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে পাঠায়। ওই শিক্ষকের অবস্থা আশংকা জনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশালে প্রেরণ করে।
ঘটনার সময় ওই স্থানে দায়িত্বরত ট্রাফিক পুলিশের এটিএসআই শাখাওয়াত স্থানীয়দের সহযোগিতায় হাতে রক্তমাখা ছুড়ি সহ আতিকুর রহমানকে আটক করে থানায় সোর্পদ করে।
প্রকাশ্যে সড়কে দারিয়ে নারীকে কুপিয়ে আহত করার ঘটনায় আতিককে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মে. নাসির উদ্দিন সরকার। গ্রেফতারকৃত আতিকুর রহমান ঝালকাঠি রোনাল্ডস রোডে শিশুসর্গ নামের একটি আর্ট স্কুল পরিচালনা করেন। আর আহত শিক্ষিকা শহরের রোনাল্ডস রোডে ভাড়া বাসায় থাকেন, তার গ্রামের বাড়ি সদর উপজেলার মুরাসাতা গ্রামে বলে জানিয়েছেন ওসি।
আতিকের দাবী রুনা খানম তার স্ত্রী ছিলেন, গত ২০২১ সালের ১৮ জুলাই তারিখ তাদের বিয়ে হয় এবং পারিবারিক কলহের কারনে পরের বছর ২০২২ সালের ১৫ জুন তাদের বিবাহ বিচ্ছেদ হয়।
ওই সময়ে হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বে থাকা ডা. মেহেদী হাসান সাগর বলেন, ‘রোগীর পেট ও স্তনসহ শরীরের ৪ জায়গায় জখম হয়েছে। অতিরিক্ত রক্তক্ষরনের কারনে তার রক্তচাপ নিচে নেমে গেছে। তাই তাকে বরিশাল মেডিক্যলে পাঠানো হয়েছে।
শাহী মডেল প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নুরুনাহার বেগম বলেন,‘ আমাদের স্কুলের শিক্ষিকা রুনা খানমকে কুপিয়ে জখম করার ঘটনায় আমরা তিব্র নিন্দা জানাই। দোষী ব্যক্তির দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করছি।
সিংক: মো. নাসির উদ্দিন সরকার, ওসি ঝালকাঠি সদর থানা










