ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে সুলতানা জাহান মুন্নি(২৯) নামের এক শিক্ষিকা ৮ বছরের একমাত্র কন্যা সন্তান রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে তবে, তার বাবা মায়ের আবেদনের প্রেক্ষিতে বিধিমালা অনুসরন করে পিতা আবুল বাসারে কাছে শনিবার রাতে মৃতদেহ হস্তান্তর করেছে।
শনিবার দুপুরে শহরের ফায়ার সার্ভিস রোডস্থ বাসায় ফ্যানের সাথে ওড়না জড়িয়ে আত্মহত্যা করে। সুলতানা জাহান মুন্নি ঝালকাঠি শহর সংলগ্ন কৃষ্ণকাঠি টাইগার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। কী কারণে আত্মহত্যা করছে সে বিষয়ে তার পরিবারে পক্ষ থেকে কিছু বলতে পারেনি।
পুলিশ সূত্রে জানাগছে ডাচ বাংলা ব্যাংকের পাবলিক রিলেশন অফিসার ফরিদুল ইসলামের সাথে ২০১৪ সালে সুলতানা জাহান মুন্নির বিয়ে হয়। তাদের মধ্যে সম্পর্কের অবনতি হলে ২ মাস পূর্বে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটে। এই ঘটনায় মানুষিকভাবে বিপর্যস্থ ছিলেন মুন্নি। ঝালকাঠি সদর থানায় এব্যাপারে ১টি ইউডি মামলা দায়ের হয়েছে।










