ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন জেলা বিএনপি। বুধবার দিবাগত রাতে ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় প্রেসক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান সভাপতিত্ব করেন।
জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. মোঃ শাহাদৎ হোসেনের নেতৃত্বে জেলা বিএনপির উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক এজাজ হোসেন, পৌর বিএনপির সভাপতি এড. নাসিমুল হাসান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আনিছুর রহমান তপু, জেলা বিএনপির সদস্য ও দপ্তর সম্পাদক এড. মিজানুর রহমান মুবিন, থানা বিএনপির সাধারণ সম্পাদক শওকত হোসেনসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
বিএনপির সদস্য সচিব সাংবাদিকদের আশ্বস্ত করেন আগামীতে সুন্দর বাংলাদেশে বৈষম্য হবে না। মানুষ কথা বলার স্বাধীনতা পাবে এবং সাংবাদিকরা স্বাধীনভাবে মত প্রকাশ ও লিখতে করতে পারবেন। এই পরিবেশ কোন দলীয় সরকার মেনে চললে আওয়ামীলীগের মত কোন দল স্বৈরাচারী রূপ ধারণ করতে পারবে না। সাধারণ সম্পাদক আক্কাস সিকদারের সঞ্চালনায় অন্যদের মধ্যে আইনজীবি সমিতির এড. শামিম আলম বাবু, সাংবাদিক জিয়াউল হাসান পলাশ, আজমীর হোসেন তালুকদার, আল আমিন তালুকদার, কে এম সবুজ, শফিউল আজম টুটুল, অলোক শাহা, রতন আচার্য্য, চিত্তরঞ্জন দত্ত, জহিরুল ইসলাম জুয়েল প্রমুখ বক্তব্য রাখেন।










