ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে নানা আয়োজনে সশস্রবাহিনী দিবস পালিত হয়েছে। সোমবার রাতে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যান সোসাইটি জেলা শাখার উদ্যোগে ঝালকাঠি প্রেস ক্লাবের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য সামসুল ইকরাম পিরু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যান সোসাইটি ঝালকাঠি জেলা শাখার সভাপতি অবসরপ্রাপ্ত কর্পোরাল মো. সেলিম হাওলাদার।
আলোচনা শেষে নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির ও সদস্য সামসুল ইকরাম পিরুকে সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।










