ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে। সম্মিলিত সাংস্কৃতিক জোট এর আয়োজন করেছে।
বৃহস্পতিবার বিকাল ৫টায় শিল্পকলা একাডেমী প্রশিক্ষণ কেন্দ্রে আলোচান সভায় প্রধান অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যাক্তিত্ব মনোয়ার হোসেন খান। ঝালকাঠি সম্মিলিত সাংস্কৃতিক জোট এর আহŸায়ক হাবিবুর রহমান হাবিলের সভাপতিত্বে এই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন।
সাংস্কৃতিক সংগঠক সাইদুর রহমান সেন্টু,সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মানিক রায়, ইকবাল হোসেন আন্টু, হাফিজুর রহমান সালাম, রাফিকুল ইসলাম স্বপন ও ছবির হোসেন ছবির । আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের শাহাদাৎ বরণকারী সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।










