ঝালকাঠি প্রতিনিধিঃ
জননেতা আলহাজ্ব আমির হোসেন আমু এমপির সভাপেিতত্ব দীর্ঘদিন পর ঝালকাঠি সদর হাসপাতা ঝালকাঠি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বাংলাদেশ এ্যাথেলেটিক্স ফেডারেশন আয়োজিত শেখ কামাল আন্তঃ স্কুল ও মাদ্রাসা জেলা পর্যায়ে এ্যাথেলেটিক্স প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় বরিশালের বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান প্রধান অতিথি ছিলেন। বেলুন কবতুর ও পতাকা উত্তোলন করে প্রতিযোগীতার আনুষ্ঠানিক উদ্ভোধন করেন ও উদ্ভোধনী বক্তব্য রাখেন।
ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ্্ গুল নিঝুমের সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জুয়েল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লতিফা জান্নাতী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ৪টি উপজেলার নির্বাহী কর্মকর্তরা ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল মামুন খান ধলু উপস্থিত ছিলেন। দৌড়, লাফ, ঝাপ, বর্ষা নিক্ষেপসহ ২টি গ্রæপে ২০টি ইভেন্টে ছিল। বালক-বালিকা বিভাগে মোট ৪০টি ইভেন্টে ৪ উপজেলার ১ম স্থান অধিকারকারী এতে অংশগ্রহণ করেছে। খেলা শেষে বিকেলে বিভাগীয় কমিশনার বিজয়ীদের মধ্যে পুরস্কার প্রদান করেন। জেলা বিজয়ীরা বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করবে।
এছাড়া বিভাগীয় কমিশনার দিনব্যাপী কর্মসূচীর মধ্যে ঝালকাঠি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ পরিদর্শণ করেছেন এবং রাজাপুর উপজেলায় মুজিববর্ষ উপলক্ষ্যে ভ‚মিহীন ও গৃহহীন প্রকল্পের ঘর পরিদর্শন ও আশ্রয়ন প্রকল্পে উপকারভোগীদের মাঝে শুকনো খাবার বিতরণ করেছেন। এ সময় বিভাগীয় কমিশনার একান্ত সচিব মোঃ নজরুল ইসলাম সাথে ছিলেন।










