ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে শুরু হয়েছে পরিবেশ বান্ধব বালি সিমেন্টের তৈরি ইটের ব্যবহার। মাটি দিয়ে পোড়ানো ইট তৈরির ক্ষেত্রে বিভিন্ন ধরনের পরিবেশের হুমকি সৃষ্টি হয়।
এই সমস্যা নিরসনে নতুন ধরনের বালু সিমেন্টের ইটের ব্যবহার পরিবেশ বান্ধব বিধায় গনপুর্ত, এলজিইডি, সড়ক জনপদ বিভাগ তাদের নির্মানাধীন প্রকল্পে এই ইটের ব্যবহার শুরু করতে যাচ্ছে। বর্তমানে ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালতে বিচারপ্রার্থীদের জন্য বিশ্রামের জন্য নির্মিত হচ্ছে “ন্যায়পুঞ্জ”। এখানে বিভিন্ন এলাকা থেকে বিচারপ্রার্থী আসা মানুষ বিশ্রামের পাশাপাশি হালকা খাবার, টয়লেট ব্যবহার এবং মায়েদের জন্য তার সন্তানদের দুধ খাওয়ানোর জন্য ব্রেষ্টফিডিং কর্ণার করা হয়েছে। ৪০ লাখ টাকা ব্যয়ে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে।
বাস্তবায়নকারী গণপূর্ত বিভাগের সূত্রে জানা গেছে, এই পরিবেশ বান্ধব ইট পটুয়াখালী থেকে এই প্রকল্পে ব্যবহারের জন্য আনা হয়েছে। খুলনা, যশোর অঞ্চলে আরও কয়েক বছর পূর্ব থেকে এর ব্যবহার এবং উৎপাদন জনপ্রিয় হচ্ছে।










