ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির শেখ রাসেল মিনি স্টেডিয়ামে শুরু হচ্ছে জেলা পর্যায়ে। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ টুর্নামেন্ট। মঙ্গলবার সকাল ৯ টায় জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে ।
জেলা প্রশাসক মো: জোহর আলী এই সভায় সভাপত্বি করেন । এই সময় অতিরিক্ত পুলিশ সুপার মইনুল হক ,জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সরদার মো: শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড: খান সাইফুল্লাহ পনির ,জেলা শিক্ষা অফিসার মো: সিদ্দিকুর রহমান খান , জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল মামুন খান সহ বিভিন্ন ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
সভায় আগামী ২৭ সেপ্টেম্বর সকাল ৯ টা থেকে দিনব্যাপি প্রতিযোগিতার মধ্য দিয়ে চ্যাম্পিয়ন দল বাছাই করা হবে এবং জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন দল বরিশালে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করবে । জেলা প্রশাসক অতিথীদের নিয়ে প্রতিযোগিতার দল গঠন করেন ।
বঙ্গমাতা ফুটবলে ঝালকাঠি সদর চ্যাম্পিয়ন দল ও নলছিটি চ্যাম্পিয়ন দল এবং কাঠালিয়া চ্যাম্পিয়ন দল ও রাজাপুর চ্যাম্পিয়ন দল প্রতিদ্বন্ধিতা করবে । বঙ্গবন্ধু ফুটবলে নলছিটি উপজেলা চ্যাম্পিয়ন দল ও রাজাপুর উপজেলা চ্যাম্পিয়ন দল প্রতিদ্বন্ধিতা করবে। বঙ্গবন্ধু ফুটবলে ঝালকাঠি সদর চ্যাম্পিয়ন ও কাঠালিয়া চ্যাম্পিয়ন দল মুখোমুখি হবে । ঝালকাঠি জেলা প্রশাসক মো: জোহর আলী এর আনুষ্ঠানিক উদ্ধোধন করবেন ।












