ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির সদর উপজেলা পরিষদ মিলনায়তনে পাঠ্যভ্যাস উন্নয়ন কর্মসূচির উদ্বুদ¦করণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যান্ড রির্ডি স্কিলস অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টু স্কিম সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর আওতায় বিশ্ব সাহিত্য কেন্দ্রের আয়োজনে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগীতায় এর আয়োজন করা হয়েছে।
৬৪টি জেলার ৩০০টি উপজেলার ১৫ হাজার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানকে এই প্রোগ্রামের আওতাভ‚ক্ত করা হয়েছে। মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মধ্যে পাঠকবাস উন্নয়ন করা ও পাঠদক্ষতা উন্নয়ন এই কর্মসূচীর উদ্দেশ্য।
বুধবার সকাল ১০ টা থেকে দিনব্যাপী এই কর্মশালার প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার। বিশেষ অতিথি ছিলেন এ কে এম হারুন অর রশিদ উপজেলা শিক্ষা অফিসার এবং ঢাকা থেকে শিক্ষা মন্ত্রণালয়ের মোঃ ফারুক মাহমুদ, হাসান মুসান্নাহ সজীব, মোঃ সোহেল চৌধুরী ও টিম ম্যানেজার তরিকুল ইসলাম। সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার মোঃ সিদ্দিকুর রহমান খান। কর্মশালায় শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং গ্রন্থগারের দায়িত্বপালনকারী সহকারী শিক্ষক ৭৮জন অংশগ্রহণ করেছেন।










