ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি সদর উপজলো শিক্ষা কর্মকর্তা খোন্দকার জসিম আহামেদের অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাত, ঘুষ গ্রহণসহ সমন্বতি অনলাইনে শিক্ষক বদলীতে নীতিমালা লঙ্ঘনের অভিযোগে তদন্ত শুরু করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। রবিবার দুপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (অর্থ-রাজস্ব) মো. নূরুল ইসলাম সরেজমিন তদন্ত শুরু করেন। এ সময় তিনি অভিযুক্ত শিক্ষা কর্মকর্তা ও অভিযোগকারী শিক্ষকদের সাক্ষ্যগ্রহণ করেন।
বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা অভিযোগ করেন, বদলী নীতিমালায় ৩ ও ৬ নম্বর শর্তে দূরত্ব, লিঙ্গ, জ্যেষ্ঠতা বিবচেনার কথা থাকলেও তা উপক্ষো করে আর্থিক লেনদেনের মাধ্যমে জ্যেষ্ঠদের বঞ্চিত করে কনিষ্ঠদের বদলীর আদশে জারি করা হয়। এ নিয়ে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে ঝালকাঠি সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে। শিক্ষকদের দাবি, সদর উপজলো শিক্ষা অফিসের চিহ্নিত দালালদের মাধ্যমে মোটা অংকের আর্থিক লেনদেনে যাচাই বাছাই না করে কনিষ্ঠ শিক্ষকদের বদলীর সব ব্যবস্থা করেছেন সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা খোন্দকার জসিম আহমেদ। লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে বৈষম্য তৈরি করে শুধুমাত্র মহিলা শিক্ষকদের বদলীর তালিকায় অর্ন্তভুক্ত করেছেন তিনি। কি কারনে আবেদন বাতিল করা হয়েেছ তা প্রকাশ না করে অনলাইন পোর্টাল থেকে সহকারী শিক্ষকদের লগইন করার অপশনটি তুলে নেওয়া হয়। যার ফলে আবেদনকারী শিক্ষকরা আবেদন বাতিলের উপযুক্ত কারণ জানতে পারা থেকে বঞ্চিত হয়ছেনে। এ থেকে স্পষ্ট বোঝা যায় যে, বদলীর ক্ষত্রে ব্যাপক অনিয়ম ও অসদুপায় অবলম্বন করে বদলী বাণিজ্য করা হয়েছে। একই বিদ্যালয় থেকে একাধিক শিক্ষক আবেদন করলেও জ্যেষ্ঠতা লঙ্ঘন করে র্সব কণিষ্ঠ শিক্ষককে বদলীর জন্য নির্বাচন করা হয়েছে।
এছাড়াও বিদ্যালয়ের ক্ষুদ্র মেরামতের দুই লাখ টাকার চেক নিতে হলে দর উপজেলা শিক্ষা কর্মকর্তা খোন্দকার জসিম আহমেদকে পাঁচ থেকে দশ হাজার, চিকিৎসার জন্য বাইরে গেলে, ভ্রমণের জন্য গেলে অথবা ব্যাংক ঋণ নিতে হলে শিক্ষা কর্মকর্তাকে ফরওয়াডিংয়ের জন্য এক হাজার টাকা করে দিতে হয় শিক্ষকদের। শিক্ষকদের কাছ থেকে ঘুষ গ্রহণ, অনিময় ও স্বেচ্ছাচারীতায় শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অতিষ্ঠ হয়ে ওঠে শিক্ষকরা। তাই বাধ্য হয়ে তাঁরা গত ১৭ জানুয়ারি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে শিক্ষা কর্মকর্তার বিচার দাবি করে একটি অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তদন্ত চলাকালে সদর উপজেলার ১২জন শিক্ষক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রমানসহকাকারে সাক্ষি প্রদান করেন তদন্ত কর্মকর্তার কাছে।
সদর উপজেলার দিয়াকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রফিকুল ইসলাম অভিযোগ করেন, শিক্ষা অফিসের চিহ্নিত দালাল (শিক্ষক), যারা বিদ্যালয়ে না গিয়ে উপজেলা শিক্ষা অফিস, জেলা শিক্ষা অফিস, জেলা হিসাবরক্ষণ অফিসে সার্বক্ষণিক অবস্থান করেন। তাদের মাধ্যমে ঘুষ গ্রহণ করে সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা অনলাইন বদলীর যাবতীয় কাজ করেছেন। ধারণা করা হচ্ছে এখ নপর্যন্ত ৩০ থেকে ৩৫ জনকে বদলীর আদেশ দেওয়া হয়েছে। এতে জনপ্রতি ২০ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত ঘুষ নেওয়া হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক অভিযোগ করেন, ঝালকাঠি সদর উপজলো শিক্ষা অফিসে এসব অনিয়ম সর্বক্ষেত্রে চলমান। উপজেলা শিক্ষা অফিসে টাকা ছাড়া কোন কাজ হয় না। ক্ষুদ্র মেরামত, ¯িøপ বরাদ্দ, রুটিন ম্যান্টেইনেন্স, বিদেশগমণের ছুটি, পাসর্পোটের অনুমতি, ব্যক্তিগত ব্যাংক ঋণের আবেদনে সুপারশিসহ সকল কাজেই টাকা দিতে হয়।
এ বিষয়ে জানতে চাইলে ঝালকাঠি সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা খোন্দকার জসিম আহমেদ বলেন, অনলাইন বদলীতে কোন অনিয়ম হয়নি, আর এ বদলীতে উপজেলা শিক্ষা কর্মকর্তার কোন হাত নেই। আবেদন করতে হয় মহাপরিচালক বরাবরে। সফটওয়্যারের মাধ্যমে সব কাজ করা হয়। আমার বিরুদ্ধে সকল অভিযোগ ভিত্তিহীন। অনেক শিক্ষকরা আমার পক্ষে সাক্ষি দিয়েছেন তদন্ত কর্মকর্তার কাছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (অর্থ-রাজস্ব) মো. নূরুল ইসলাম বলেন, শিক্ষকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে আমি তদন্ত করতে এসেছি। এখানে অভিযুক্ত ও অভিযোগকারীদের সাক্ষ্য নেওয়া হয়েছে। তদন্ত কার্যক্রম চলমান রয়েছে, তাই এর চেয়ে বেশি কিছু বলা যাবে না।










