ঝালকাঠি প্রতিনিধি:
বৃষ্টি উপেক্ষা করে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণহত্যার প্রতিবাসহ ১দফা দাবিতে কোটা বৈষম্য বিরোধী ছাত্ররা ঝালকাঠিতে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভা করেছে।
শনিবার বিকেলে ঝালকাঠি প্রেসক্লাবের সামনের সড়কে ১ দফা দাবিতে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। এসময় কোটা বৈষম্য বিরোধী ছাত্ররা বিক্ষোভ মিছিলসহ সরকার বিরুধী নানা রকমের শ্লোগান দেয় আন্দোলনকারি ছাত্ররা।
এ আন্দোলনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাথীরা অংশ নেয়। শান্তিপূর্ণ ভাবে বিক্ষোভ সমাবেশ পালন করে বিক্ষোভে অংশ গ্রহণ করা শিক্ষাথীরা।
এসময় বক্তারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালিয়ে গুলি করে নিরীহ ছাত্র, সাধারণ মানুষকে হত্যার নিন্দা জানান। এবং অবিলম্বে ১ দফা মেনে নিয়ে সরকারের পদত্যাগ করার দাবি জানান। ঝালকাঠি ছাত্র সমাজের আয়োজনে বিভিন্ন কলেজের শতাধিক শিক্ষার্থীরা বিক্ষোভ অংশ নেয়।










