ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ উৎসব শারদীয় দুর্গা পূজা উপলক্ষে প্রস্তুতি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার সকাল ১০টায় ঝালকাঠির জেলা প্রশাসক মো: জোহর আলীর সভাপতিত্বে এই সভায় পুলিশ সুপার মোহান্মদ আফরুজুল হক টুটুল ,জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সরদার মো: শাহ আলম ,অতিরিক্ত জেলা প্রশাসক মো: কামাল হোসেন , জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড: খান সাইফুল্লাহ পনির সহ উপজেলা নির্বাহী কর্মকতা ,পূজা উদযাপন পরিষদ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন । সভায় অন্যদের মধ্যে জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রফেসর ডা: অসীম কুমার সাহা ও সাধারণ সস্পাদক তরুণ কর্মকার , উপজেলা পর্যায়ে পূজা উদযাপন পরিষদের সভাপতিরা ্এবং প্রেসক্লাব সাধারণ সম্পাদক মানিক রায় বক্তব্য রাখেন ।
সভায় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন শান্তিপূর্ন পরিবেশে অনুষ্ঠিত করার জন্য পূজা পরিচলনা কমিটিসহ সকল স্তরের মানুষের সহযোগিতা চাওয়া হয়েছে ।
ঝালকাঠি জেলায় এবছর ১৭৩ টি পূজা মন্ডবে শারদীয় দুর্গা পূজা হচ্ছে । এবছর ঝালকাঠি জেলার ৪ টি উপজেলার মধ্যে কাঠালিয়া উপজেলায় একটি পূজা মন্ডবে কমে ৫৪ টি এবং নলছিটি উপজেলায় একটি পূজা মন্ডব বেড়ে ২৩ টি হয়েছে । এ ছাড়া ঝালকাঠি সদরে ৭৫ টি এবং রাজাপুর উপজেলায় পূর্বের ন্যায় ২১ টি রয়েছে ।










