ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে জেলা পরিষদের নির্বাচন অবাধ ও সুষ্ঠু ্এবং শান্তিপূর্ণ পরিবেশে জেলার রাজাপুর ও কাঠালিয়য়ে ২টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়েছে। ৩টি সদস্য পদে নির্বাচনে ১২জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা ছিলেন। ঝালকাঠি রাজাপুর উপজেলার সদস্য ১টি পদে এইচএম খাইরুল আলম সরফরাজ ও কাঠালিয়া উপজেলায় সদস্য ১টি পদে এসএম ফয়জুল আলম সিদ্দিকী এবং রাজাপুর-কাঠালিয়া উপজেলায় সংরক্ষিত মহিলা আসনের ১টি পদে মোসাঃ জাহানারা হক নির্বাচিত হয়েছেন। ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ করা হয়েছে। এই দুই উপজেলায় ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জনপ্রতিনিধিরা ভোট প্রদান করেছেন।
ইতোপূর্বে চেয়ারম্যান পদেসহ অন্য ৩টি সদস্য পদে বিনা প্রতিদ্বন্ধিতায় প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। ঝালকাঠি জেলা পরিষদে চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা সদস্য পদে সামছুল ইকরাম পিরু,নলছিটি উপজেলা সদস্য পদে হাজী মোঃ সোহরাব হোসেন এবং নলছিটি-ঝালাকঠির সংরক্ষিত মহিলা আসনের ১টি পদে হোসনে আরা মান্নান বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। এনিয়ে জেলা পরিষদের চেয়ারম্যানসহ ৭সদস্যর বিশিষ্ট পরিষদের নির্বাচন শেষ হয়েছে।
দুই উপজেলার ১৫৯জন ভোটার নির্বাচনে ভোট প্রদান করবেন। রাজাপুরের পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও কাঠালিয়া উপজেলা মিলনায়তনে ভোট গ্রহন করা হবে। এই নির্বাচনে রিটার্নিং অফিসার জেলা প্রশাসক এবং জেলা নির্বাচন অফিসার প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার জন্য নির্বাচন পরিচালনাকারী কর্তৃপক্ষ অন্যন্য জাতীয় সংসদ ও স্থানীয় সরকার প্রতষ্ঠানের নির্বাচনের মতো কঠোর ব্যবস্থা গ্রহন করেছেন।










