ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠিতে জাতীয় দক্ষতামান বেসিক ট্রেড কোর্স (৩৬০ঘন্টা) বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডে চলমান রাখার লক্ষে প্রধানমন্ত্রীর বরাবরে স্বারকলিপি জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়েছে । বরিবার সকাল সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে সড়কে মানববন্ধন শেষে স্বারকলিপি প্রদান করা হয়েছে ।
শট কোর্স ঐক্য পরিষদ ঝালকাঠি জেলা শাখা এর আয়োজন করেছে । বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান স্বাক্ষরিত ৮/৯/২০২২ তারিখের রেজুলেশনের মাধ্যমে এই সকল প্রতিষ্ঠান জানতে পেরেছে ৩/৬ মাস মেয়াদী প্রশিক্ষণ ক¤িপউটার কোর্স কতৃপক্ষ ব্যাতীত আর কোন প্রতিষ্ঠান পরিচলনা করতে পারবে না ।
এর ফলে ঝালকাঠি জেলার ১৭ টি কম্পিউটার প্রশিক্ষণ প্রতিষ্ঠান আশংকা করছে তাদের প্রতিষ্ঠানগুলি বন্ধ হয়ে প্রতিষ্ঠানের সাথে সংশিষ্ট প্রশিক্ষক ও কর্মচারী সহ প্রায় ১ লাখ লোকের রুটিরুজি বন্ধ হয়ে যাবে । এই প্রকল্প চলমান থাকার দাবিতে এই মানববন্ধন ও স্বাক্ষরলিপি কর্মসূচি প্রদান ।










