ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি সদর উপজেলা কৃষি বিভাগের প্রশিক্ষন কেন্দ্রে ২০২২-২০২৩ অর্থ বছরে লেবু জাতীয় ফসলের সম্প্রসারন ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় এক দিনের কৃষক-কৃষানী প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে ।
প্রশিক্ষনে এই জাতিয় ফসল উৎপাদনকারী বাগান মালিক ৩০জন কৃষক অংশগ্রহন করেছে। বৃহস্পতিবার সকাল ১০টায় এই প্রশিক্ষন শুরু হয়েছে। প্রশিক্ষনে এই জাতীয় ফসলের ক্ষেত্রে মাটির পরিচর্চা, সার ব্যবস্থাপনা ও প্রয়োগ পদ্বতি এবং বাজারজাতকরন বিষয় ধারনা দেয়া হয়েছে।
সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুলতানা আফরোজ ও উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার কৃষিবিদ খাদিজা প্রশিক্ষন পরিচালনা করেন।










